পরিবেশবান্ধব জ্বালানির পেছনে গুগল ঢালছে কোটি কোটি ডলার বাজারে লজিট্যাক ব্র্যান্ডের কী-বোর্ড ও মাউস
Dec 04

icpc_logo.jpgবছরের এ সময়টাতেই আমাদের দেশের কম্পিউটার প্রোগ্রামাররা একটু নড়েচড়ে বসেন। কারণ এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) বিভিন্ন আঞ্চলিক পর্বগুলো এ সময়ই শুরু হয়। এশিয়া অঞ্চলের ঢাকা পর্বের প্রতিযোগিতার দিন নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর। ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর আয়োজন করবে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানানো হয়।সম্মেলনে জানানো হয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসিএমের পূর্ণ অর্থ−অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। কম্পিউটারবিষয়ক কাজ করে বা পড়াশোনা করে এমন মানুষই মূলত এসিএমের সদস্য হয়ে থাকেন। আমাদের দেশের কম্পিউটার শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহ সৃষ্টি ও দক্ষ প্রোগ্রামার তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এবারে ঢাকা পর্বে বাংলাদেশের ৩০টি এবং চিনের দুটি বিশ্ববিদ্যালয়ের ৮৫টি প্রোগ্রামিং দল অংশ নেবে বলেসংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিযোগিতায় এ বছরই প্রথমবারের মতো ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা হবে। এসব ল্যাপটপ সরবরাহ করবে আসুস এবং বাংলাদেশ এর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ। প্রতিযোগিতার কার্যনির্বাহী সভাপতি সৈয়দ আকতার হোসেন জানান, এবারের প্রতিযোগিতাকে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা যাবে। প্রতিযোগিতার পুরো নেটওয়ার্কিং ব্যবস্থা পরিচালনা করা হবে পিসি স্কয়ার সফটওয়্যারের মাধ্যমে। সংবাদ সম্মেলনে উপস্িথত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম লুতফর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এল হকসহ অনেকে।

তথ্যসূত্র: দৈনিক প্রথমআলো



লেখাটির সম্পর্কে মন্তব্য করুন

You must be logged in to post a comment.