পরিবেশবান্ধব জ্বালানির পেছনে গুগল ঢালছে কোটি কোটি ডলার বাজারে লজিট্যাক ব্র্যান্ডের কী-বোর্ড ও মাউস
Dec 04

rolls-royce.jpgবিমানের ইঞ্জিন প্রস্তুতকারক ব্রিটিশ প্রতিষ্ঠান রোলস রয়েসের অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। দ্য টাইমস পত্রিকা গতকাল সোমবার এ কথা জানায়। অজ্ঞাতপরিচয় নিরাপত্তা সুত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, চলতি বছরের গোড়ার দিকে কম্পিউটার হ্যাকাররা এই হামলা চালায়। এতে রোলস রয়েসের কম্পিউটার নেটওয়ার্ক বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। তবে হ্যাকাররা প্রতিষ্ঠানটির স্পর্শকাতর ফাইলগুলো খুলতে পারেনি। টাইমস জানায়, অ্যাংলো-ডাচ জ্বালানি প্রতিষ্ঠান রয়্যাল ডাচ তদন্ত করে দেখেছে, প্রবাসী একদল চীনা হ্যাকার এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এই হ্যাকারদের ঘাঁটি অবস্থিত। হ্যাকাররা রোলস রয়েসের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রবেশ করার চেষ্টা করে। তারা নেটওয়ার্কের খুব বেশি গভীরে প্রবেশ করতে না পারলেও এটা রোলস রয়েসের জন্য বড় ধরনের হুমকি। তবে রোলস রয়েস ও রয়্যাল ডাচ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে রোলস রয়েসের কম্পিউটার নেটওয়ার্কে বিশেষভাবে তৈরি ট্রোজান হর্স ঘরানার ভাইরাস দিয়ে হামলা চালানো হয়। এই ট্রোজার্ন হর্স প্রোগ্রাম যে কাউকে যে অন্য কম্পিউটারে প্রবেশের অধিকার দেয়। টাইমস পত্রিকা জানায়, চীনা হ্যাকারদের এই দলটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে আক্রমণ চালিয়ে আসছে। এই হ্যাকাররা তাদের পরিবার-পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো



লেখাটির সম্পর্কে মন্তব্য করুন

You must be logged in to post a comment.