পরিবেশবান্ধব জ্বালানির পেছনে গুগল ঢালছে কোটি কোটি ডলার বাজারে লজিট্যাক ব্র্যান্ডের কী-বোর্ড ও মাউস
Dec 16

digital-lock.jpgবিশ্বের অন্যতম বড় একটি হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান এমন ব্যবস্থা নিয়েছে যাতে হার্ডডিস্কটির ক্রেতারা সেখানে সংরক্ষিত ফাইল অনলাইনে আদান-প্রদান করতে পারবে না। হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল জানিয়েছে, সফটওয়্যার চুরি (পাইরেসি) ঠেকাতেই তারা গান ও শব্দের (অডিও) ফাইল আদান-প্রদান করার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ফাইলগুলো কপিরাইট আইনে সংরক্ষিত না থাকলেও বা তা ব্যবহারকারীর নিজের তৈরি হলেও হার্ডডিস্কে রাখা এ ধরণের কোনো ফাইলই আদান-প্রদান করা যাবে না। তবে সমালোচকেরা বলছেন, এর মাধ্যমে সফটওয়্যার চুরির বিরুদ্ধে যুদ্ধের নামে গ্রাহকদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ডিজিটাল দুনিয়ায় ই-বুক, সংগীত, টিভি অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত সব ধরনের ফাইল বিশ্বজুড়ে আদান-প্রদান করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এর মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব উপাদানের নির্মাতারা। কপিরাইট আইন বাস্তবায়নের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় পন্থা হচ্ছে ডিজিটাল অধিকার ব্যবস্থাপনা (ডিআরএম)। এ ব্যবস্থাপনায় সফটওয়্যার ও হার্ডওয়্যারের সাহায্যে গান, অডিও বা ভিডিও ফাইলগুলোর নিয়ন্ত্রিণ নিশ্চিত করা হবে। ওয়েস্টার্ন ডিজিটাল ব্যবহারকারীদের ৩০টির বেশি ভিন্ন ভিন্ন ফাইল আদান-প্রদানে বাধা দেবে। অবশ্য এর জন্য ওই কোম্পানির সফটওয়্যার ব্যবহার করতে হবে। ডিআরএম যুক্ত উপাদানের সবচেয়ে বড় সমস্যা যে এগুলো ভিন্ন কোনো মাধ্যম সমর্থন করে না। যেমন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোর আইটিউনস থেকে কেনা ও সংগ্রহ করা সংগীত কেবল আইপড বা অ্যাপলের নিজস্ব যান্ত্রিক ব্যবস্থায় চলে। ডিআরএমবিরোধী জোট ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের পিটার ব্রাউন বলেন, ‘ওয়েস্টার্ন ডিজিটালের মতো প্রতিষ্ঠান আমাদের কম্পিউটারের নিয়ন্ত্রণ করতে চায়। সমাজের জন্য ডিআরএম ক্ষতিকর। কারণ এটি পর্যবেক্ষণ করে আমরা কী করছি এবং আমরা আমাদের ডিজিটাল জীবন কীভাবে কাটাচ্ছি। এটা আমাদের নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে। এভাবে কপি করা কখনোই বন্ধ করা যাবে না।’
তথ্যসূত্র:দৈনিক প্রথম আলো



লেখাটির সম্পর্কে মন্তব্য করুন

You must be logged in to post a comment.