পরিবেশবান্ধব জ্বালানির পেছনে গুগল ঢালছে কোটি কোটি ডলার বাজারে লজিট্যাক ব্র্যান্ডের কী-বোর্ড ও মাউস
Dec 16

gk-3-oxford-architecture.jpgমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত বৃহস্পতিবার শেষ হয়েছে তৃতীয় বিশ্ব জ্ঞান সম্মেলন (জিকে থ্রি)। গ্লোবাল নলেজ পার্টনারশিপ (জিকেপি) আয়োজিত এই জ্ঞান সম্মেলনে সারা বিশ্বের ‘উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ ধারণায় অঙ্গীকারবদ্ধ সাড়ে তিন হাজার বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তি অংশ নেন। বিকেলের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জিকেপির সভাপতি ওয়াল্টার ফুস্ট। তিনি বলেন, নতুন এক আলোকিত পৃথিবী গড়তে তথ্যপ্রযুক্তির ভুমিকাকে আজ অনিবার্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এক দশকে এটি জিকেপির একটি বড় সাফল্য। যন্ত্রপাতি ক্রয়ের সীমাবদ্ধতা থেকে আজ মানুষ একে ব্যবহারের উপযোগী করে তৈরি করতে সমর্থ হচ্ছে। বেসরকারি উদ্যোগগুলো এই নির্মাণে বড় ভুমিকা রাখছে। অনুষ্ঠানে তরুণদের জন্য আয়োজিত ‘আইডিয়া ফ্যাক্টরি’তে নানারকম কাজের নমুনা দেখানো হয়। সকালে অনুষ্ঠিত কর্ম-অধিবেশনের সেমিনারগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ই-কৃষি বিষয়ে সেমিনার। এ ছাড়া পল্লী উন্নয়ন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি সেমিনার বিশেষভাবে প্রশংসিত হয়। বিশ্ব জ্ঞান সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার অন্যান্য সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের আমাদের গ্রাম প্রকল্প আয়োজিত ‘উন্নয়নের জন্য জ্ঞান’ শীর্ষক উপস্থাপনামূলক সেমিনার। সুইস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসডিসির সহায়তায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ড. মিজানুর রহমান শেলী। এটি পরিচালনা করেন ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সংস্থা ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনের নির্বাহী পরিচালক অ্যানরিয়েট এস্তোরিয়াসম। উন্নয়নের জন্য গ্রাম বিষয়ে মূল উপস্থাপনা করেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। এই সেমিনারে আমাদের গ্রাম পরিচালিত বাগেরহাটের রামপাল এলাকার পরিসংখ্যানভিত্তিক তথ্যভান্ডারের মাধ্যমে গ্রামের চাহিদা বের করার মৌলিক গবেষণার ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি এই তথ্যভান্ডার কীভাবে যুবসমাজের জ্ঞান আহরণে সহায়তা করছে তাও তুলে ধরা হয়। বাংলাদেশী এনজিও ডিনেটের কর্মসুচি পরিচালক মাহমুদ হাসান জেন্ডার মূল্যায়নবিষয়ক একটি সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন। জ্ঞান সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিডিয়া ফোরামের সেমিনার, উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি।
তথ্যসূত্র:দৈনিক প্রথম আলো



লেখাটির সম্পর্কে মন্তব্য করুন

You must be logged in to post a comment.